সর্বশেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬

কমিশন ও পেমেন্ট

কমিশনের হার অ্যাডমিন নির্ধারণ করে। এটা প্রোডাক্ট সাবটোটালের একটি শতাংশ হতে পারে, অথবা প্রতি কনফার্মড অর্ডারে নির্দিষ্ট টাকা। ক্যাটাগরি অনুযায়ী চলমান হার দেখুন: ক্যাটাগরি কমিশন।

১. হিসাব

  • শতাংশ হলে: প্রোডাক্ট সাবটোটাল × হার। ডেলিভারি চার্জ ধরা হয় না।
  • ফিক্সড হলে: প্রতি যোগ্য অর্ডারে সেই নির্দিষ্ট টাকা।
  • কমিশন টাকায় রাউন্ড করে দেখানো হয়।

২. স্ট্যাটাস

  • পেন্ডিং: অর্ডার হয়েছে, সেলার এখনো কনফার্ম করেনি।
  • পেইড: সেলার কনফার্ম করেছে, টাকা আপনার ওয়ালেটের অ্যাফিলিয়েট ব্যালেন্সে যোগ হয়েছে।
  • রিভার্সড: অর্ডার বাতিল বা রিটার্ন হওয়ায় কমিশন কেটে নেওয়া হয়েছে।

৩. উইথড্র

পেইড কমিশন উইথড্র ব্যালেন্সে যোগ হয়। আপনি ওয়ালেট থেকে নিয়মিত উইথড্র রিকোয়েস্ট দিতে পারেন। পেন্ডিং কমিশন উইথড্র করা যায় না।

৪. কে কাটে, কে পায়

কনফার্মের সময় সেলারের ওয়ালেট থেকে কমিশন কাটা হয় এবং অ্যাফিলিয়েটের ওয়ালেটে যায়। সেলারের ব্যালেন্স কম থাকলে অর্ডার কনফার্ম বা নতুন অর্ডার আটকে যেতে পারে।

৫. সংশ্লিষ্ট পেজ

সহায়তা: support@bselly.com